বিদ্যুৎ বিপর্যয়ের দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২২, ১৪:৪২| আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৫:২১
অ- অ+

জ্বালানির অপ্রাপ্যতা, বিদ্যুৎ সরবরাহে চরম বিপর্যয়ের সব দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ দাবি জানানো হয়।

বুধবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ‘সীমাহীন দুর্নীতি, অযোগ্যতা ও অব্যস্থাপনার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘সরকারের মদতপুষ্ট গুটিকতক কোম্পানিকে সব সুবিধা প্রদান, ইনডেমনিটি আইন প্রণয়ন, দেশে গ্যাস উত্তোলনে অনীহা, স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় এবং সর্বোপরি অর্থ লুট করে বিদেশে পাচারের কারণে রিজার্ভের পরিমাণ হ্রাস পাওয়া বর্তমান সংকটময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনির্বাচিত সরকারের কোথাও জবাবদিহিতা না থাকায় নজিরবিহীন দুর্নীতি চরম পরিস্থিতির দিকে নিয়ে গেছে।’

জ্বালানি উপদেষ্টার মন্তব্য বিএনপির কয়েকটি প্রেস কনফারেন্স ও সেমিনারের বক্তব্যকেই প্রতিষ্ঠিত করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সভা মনে করে, অনির্বাচিত সরকারের গৃহীত তথাকথিত মেগা প্রজেক্ট এবং প্রয়োজন নয় এমন সব প্রকল্প গ্রহণ, সুষ্ঠু কোনো পরিকল্পিত নীতি ব্যতিরেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ, আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থাগুলোকে এড়িয়ে ব্যক্তিস্বার্থে ঋণ গ্রহণ অর্থনীতিতে গভীর সংকট সৃষ্টি করেছে। এর দায়ভার নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

অর্থ বরাদ্দ না থাকায় ২০২২-২৩ অর্থবছরে সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যক্রম ‘বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত নিগৃহীত মহিলা ভাতার জন্য নতুন তালিকাভুক্তি বন্ধ করায় তীব্র সমালোচনা করা হয় স্থায়ী কমিটির সভায়। বলা হয়, সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সবচেয়ে অসহায় অংশ বয়স্ক ও বিধবা, স্বামী নিগৃহীত মহিলা। বর্তমান মূল্যস্ফীতির সময় এই কর্মসূচিতে নতুন তালিকাভুক্তি বন্ধ করা অমানবিক।

সভায় অবিলম্বে নতুন তালিকাভুক্তি শুরু করার দাবি জানানো হয়।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে তালাবদ্ধ ঘরে মিলল একই পরিবারের ৪ জনের মরদেহ
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক
খিলগাঁওয়ে রয়েল এইড হাসপাতালে আগুন
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা