খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আনসার-ভিডিপির উদ্যোগে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৬, ০০:১৬
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আনসার-ভিডিপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আনসার-ভিডিপি সদর দপ্তর, আভি একাডেমি, রেঞ্জ কার্যালয়, জোন, জেলা ও আনসার ব্যাটালিয়ন ইউনিট পর্যায়ের কেন্দ্রীয় মসজিদসমূহে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব ও পরকালীন মুক্তি প্রার্থনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, শক্তি ও মনোবল দানের জন্য দোয়া করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ
রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা
শিক্ষার্থী তাজমিন হত্যা, কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির