তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:২০
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে হুমায়ুন কবির জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ নেই চীনের, পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে চায় তারা (চীন) তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় না চীন।

সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা