কাকে ভোট দিতে বললেন মিজানুর রহমান আজহারি?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি। তিনি নির্দিষ্ট কোনো দল বা প্রতীকের নাম উল্লেখ না করে সবাইকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসে ড. মিজানুর রহমান আজহারি বলেন,
“ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।”
পোস্টটিতে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন।
পোস্টের কমেন্ট বক্সে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, কিসে ভোট দিচ্ছি, এটার চেয়ে কাকে ভোট দিচ্ছি—এটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ মার্কা নয়, মানুষ দ্বারাই সমাজ উন্নত হয় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
আরেকজন মন্তব্য করেন, ভোট হবে একদিন, আর নির্বাচিত নেতাদের নেতৃত্ব দেখতে হবে (৩৬৫×৫)=১৮২৫ দিন। তাই যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিকেই নির্বাচিত করা আমাদের দরকার। তিনিই হবেন আগামী দিনের সরকার।
অন্য এক ব্যবহারকারী লেখেন, জ্ঞানী মানুষের ভোট গুণীদের প্রতিই হোক।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































