চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান

বিএনপির জেনুইন নেতাকর্মীদের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, যারা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী তারা কখনোই চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত হবে না। সরকারকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ও উন্নয়নের বিরুদ্ধে থাকা অপশক্তিগুলো নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে।
দেশের শান্তির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













