যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় ৭ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২
অ- অ+

যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জিয়াউল হাসান হ্যাপী (৫২), মো. আব্দুল কাদের (৬১), মো. সাইফুল আলম (৪৫), মো. মীর হাসান (৩৮), সালমা পারভীন কেয়া (৪৮), মো. বাবুল ইসলাম (৫৪) ও মো. রাকিব আলী (২৯)।

মামলার নথি অনুযায়ী, জিয়াউল হাসান হ্যাপী যশোর শহরের বিমানবন্দর সড়কের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত মোজাফফর হোসেন। তাকে ২৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর সড়ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আব্দুল কাদেরের পিতা মৃত নওয়াব আলী বিশ্বাস। সাইফুল আলমের পিতা মৃত শক্তি উদ্দিন ও তার ঠিকানা ঝুমঝুমপুর চাঁদের মোড়। মীর হাসানের পিতা মীর মনোয়ার আলী ওরফে পিক মিয়া, ঝুমঝুমপুর ক্লাব মোড়। সালমা পারভীন কেয়ার স্বামী মো. মশিয়ার রহমান; ঠিকানা কুষ্টবাটি মোড়াপাড়া।

পুলিশের আদালত প্রতিবেদনে বলা হয়েছে, এসব আসামির বিরুদ্ধে নাশকতা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। মামলার তদন্তে তাদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে।

এদিকে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় গ্রেপ্তার মো. বাবুল ইসলাম (৫৪) যশোর সদর উপজেলার ভায়না সদরপাড়া এলাকার মো. ইউনুস আলীর ছেলে।

অপর আসামি মো. রাকিব আলী (২৯) বারান্দীপাড়া মোড়াপাড়া এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে। বাবুল ইসলামকে ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে এবং রাকিব আলীকে ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, চার আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। আর বাবুল ইসলাম ও রাকিব আলীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এবং তদন্তে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে, সে জন্য গ্রেপ্তার ব্যক্তিদের জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫
ঝিনাইদহে আওয়ামী লীগের দুই কর্মী আটক