ফ্রান্স না ক্রোয়েশিয়া, কী বলছে জ্যোতিষী উট? (ভিডিও)

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০১৮, ১১:১৮| আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১১:৪৬
অ- অ+

রাশিয়া বিশ্বকাপের পর্দা নামবে আজ। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে শিরোপার জন্য মুখোমুখি হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া। ফাইনাল ম্যাচে কে হবে বিশ্বচ্যাম্পিয়ন ইতিমধ্যে তা নির্ধারণ করে ফেলেছে এবারের আসরে সাড়া জাগানো জ্যোতিষী উট শাহীন।

রাশিয়া বিশ্বকাপে শুরু থেকেই জ্যোতিষীর ভূমিকায় ছিলো একটি রাশান বিড়াল। যার নাম ছিল একিলিস। কিন্তু তাকে ছাড়িয়ে জ্যোতিষীর ভূমিকায় সবার নজর কেড়েছে শাহীন নামক একটি উট। গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও নক-আউটপর্ব ছিলো তার বাজিমাত। দ্বিতীয় রাউন্ডের আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই শাহীন উট। দুটি সেমিফাইনালেও সত্য হয়েছে তার ভবিষ্যদ্বাণী।

৩২ দলের এই বিশ্বযুদ্ধের চুড়ান্ত মহারণ আজ। আর এই ম্যাচে জ্যোতিষী শাহীনের গননা মতে চ্যাম্পিয়ন হবে ক্রোয়েশিয়া। তার সামনে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার পতাকা রাখা হলে সে ক্রোয়াটদের পতাকাটাই বেছে নেয়। শেষ ছয় ম্যাচের মত এই ম্যাচেও শাহীনের কথা সত্যি হয় কিনা তাই এখন দেখার অপেক্ষায়!

(ঢাকাটাইমস/১৫জুলাই/এইচএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার-হোটেলে অনিয়মের বিরুদ্ধে এনবিআরের অভিযান চলবে, একদিনে চার প্রতিষ্ঠান থেকে যা যা জব্দ হলো
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী