কোয়ারেন্টাইন ভেঙে ভলিবলে মাতলেন নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৩:৪৭
অ- অ+

ফের বিতর্কে জড়িয়ে পড়লেন ব্রাজিলীয় ফুটবলার নেইমার। কোয়ারেন্টাইন ভেঙে বন্ধুদের সঙ্গে পিএসজির এই তারকার সময় কাটানোর ছবি সামনে আসতে চারিদিকে হইচই, করোনা তোয়াক্কা না করে বন্ধুদের সঙ্গে খেলছেন ভলিবল।

গোটা ব্রাজিল জুড়ে নেইমার তাই এখন খলনায়ক। মেসি থেকে রোনালদো, প্রত্যেকে গৃহবন্দি। করোনা থেকে মুক্তি পেতে কেউ প্রকাশ্যে আসছেন না। তাঁরা বিশ্বকে বাঁচানোর আহ্বান জানাচ্ছেন। ব্যতিক্রম নেইমার। পিএসজি স্ট্রাইকার কিছুদিন আগে ফ্রান্স থেকে চলে আসেন ব্রাজিলে। উদ্দেশ্য, নিভৃতে পরিবারের সঙ্গে সময় কাটানো। অথচ ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, বন্ধুদের ভিড়ে সময় কাটাচ্ছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। কখনও সানবাথ নিচ্ছেন। কখনও ফুট–ভলিবল খেলছেন।

এই ছবি প্রকাশ্যে আসতে যথারীতি হইচই পড়ে গেছে। প্রত্যেকের বক্তব্য, গোটা বিশ্ব যখন গৃহবন্দি, নেইমার তখন এমন কাজ করেন কী করে? নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের ছবিতে দেখা যাচ্ছে তাঁরা ফটোগ্রাফার। যাঁরা প্যারিস থেকে নেইমারের সঙ্গে এসেছেন। ব্রাজিলের গ্লোবো মিডিয়া গ্রুপে নেইমারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের সঙ্গেই কোয়ারেন্টাইনে নেইমার।’‌

এদিকে নেইমারের মতোই করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে ফুটবলের আসর। পূর্ব ইউরোপের বেলারুশে কোনও প্রভাব পড়েনি মারণ ভাইরাসের। সেদেশে দিব্যি চলছে ফুটবল লিগ। ৯৫ লক্ষ মানুষের বাস এই দেশে। আক্রান্ত হয়েছেন অনেকে। তবে এখনও মৃত্যুর খবর নেই। তাই প্রশাসনেরও কোনও হেলদোল নেই।

(ঢাকাটাইমস/৩১ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4