বোয়ালমারীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ আটক ৪

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৮
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক বিরোধী অভিযানে সাড়ে তিন কেজি গাঁজাসহ ৪ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টায় পৌরসভার রায়পুর এলাকার রশিদ মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পৌরসভার রায়পুর গ্রামের আব্দুর রশিদ, জাহিদুল ইসলাম কালা, নাসিরা বেগম এবং দক্ষিণ কামারগ্রামের হান্নান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বোয়ালমারী থানার উপ-পরিদর্শক সাইফুদ্দিন আহমেদ, কাজী রিপনসহ পুলিশের একটি দল নিয়ে রায়পুর এলাকার রশিদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় সাড়ে তিন কেজি গাঁজাসহ নগদ অর্থ উদ্ধার করা হয় এবং এক নারীসহ ৪ জনকে আটক করা হয়। ৩০ সেপ্টেম্বর দুপুরে আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়, বেনিনকে হারাল ৩-০ গোলে
চতুর্থ শ্রেণি থেকে বইয়ে খেলাধুলা নামে নতুন অধ্যায়: ক্রীড়া প্রতিমন্ত্রী
লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪৬
নিখোঁজের পরদিন সুপ্রভাত মদকের পোড়ানো মরদেহ উদ্ধার