ঢাকায় চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অভিযানের কথা জানান।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও রাজনৈতিক পরিচয় দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেকোনো অভিযোগ পুলিশ নিরপেক্ষভাবে যাচাই করছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











