পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৮
অ- অ+

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামান মুক্তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। এ সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, নাঈমুজ্জামান মুক্তা নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ
ঢাকায় চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার
হুথি হামলার আশঙ্কায় সৌদিতে সেনা পাঠাচ্ছে তুরস্ক-পাকিস্তান
শাহজালালে এক ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজে ৬৩১ কার্টন সিগারেট