নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:২৮| আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৩১
অ- অ+

এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, কোথাও কোথাও এলপিজি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। আশা করি, এলপিজি সংকট কমে যাবে।’

রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্র ও জনগণের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কোনো সিদ্ধান্ত ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপরীতে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে। জনগণের স্বার্থকে বিবেচনায় রেখেই সরকার সিদ্ধান্ত নেবে।

ভিজিএফ কার্ডের আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ছে। তাদের কিছুটা স্বস্তি দিতে কার্ডের আওতা সম্প্রসারণের পাশাপাশি সহায়তার পরিমাণও বাড়ানো হচ্ছে। এ কর্মসূচির আওতায় ২০ কেজি করে চাল দেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ডা. জাহেদ বলেন, প্রাথমিকভাবে ছাত্রদল থেকে হামলায় জড়িতদের বহিষ্কার করা হয়েছে। এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, এ প্রকল্পের অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে, সেটি ভিন্ন বিষয়। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার খুবই আগ্রহী।

ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি একেবারে নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার নীতিমালা প্রণয়ন করছে।

(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সিস হ্যালজেন
প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন ২৬ অক্টোবর
দিল্লিতে উত্তাল, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক