ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা, জেনে নিন নিয়ম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:২৬| আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৫:২৭
অ- অ+

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নির্দেশনা অনুযায়ী, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। মঙ্গলবার আইভ্যাকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্টের স্লট সাধারণত বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।

স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের স্লট খোলা থাকে।

আইভ্যাকের গাইডলাইনে স্পষ্টভাবে বলা হয়েছে, একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীদের পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখগুলোর মধ্য থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন ২৬ অক্টোবর
দিল্লিতে উত্তাল, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনের’ আলোকে আনসারের অ্যাডভান্স প্রশিক্ষণ শুরু