মেট্রো লাইনে কুকুর ঢুকে বন্ধ হলো ট্রেন চলাচল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৬, ১৪:২১
অ- অ+

রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ে। এ কারণে একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। পরে নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

মোহসিন শেখ জানান, পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার আগ্রহ চীনের
ঢাকায় পদায়নে ১৩১ জনের মধ্যে লটারিতে নির্বাচিত ১৮ সাব-রেজিস্ট্রার
বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা