ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, মামলা ৫৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অভিযানে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭০ জন, মিরপুর বিভাগে ১০১ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে দুটি রামদা, তিনটি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, এক হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













