ধর্ষণের সাজা ‘মৃত্যুদণ্ড’, আইনের সংশোধনী যাচ্ছে মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২০, ১৭:৪৪| আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৮:০৭
অ- অ+

সম্প্রতি ধর্ষণ-নিপীড়ন ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে ধর্ষণের সর্বোচ্চ সাজা ‘মৃত্যুদণ্ড’ করতে আইনে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশে এ সংক্রান্ত আইনটির সংশোধনী আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, `বুধবার আমি বলেছিলাম ধর্ষণের শাস্তির বিষয়ে আইন সংশোধন করতে সরকার চিন্তা করছে। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ধর্ষণের শাস্তির আইন সংশোধনের বিষয়টি সোমবার মন্ত্রিসভায় উত্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন।’

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা আজ ১৪তম
একসঙ্গে ৫ সন্তান জন্মের পর মারা গেল ৪ জন
লিডিং ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নে ড্যাফোডিল কম্পিউটার্সের চুক্তি
অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা