বসুন্ধরায় সাইকেলের প্যাডেল দিয়ে নারী চিকিৎসককে আঘাত, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৪
অ- অ+

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারী চিকিৎসককে সাইকেলের প্যাডেল দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আদনান হোসেন (৩১) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আহত চিকিৎসকের নাম নুসরাত জাহান অর্চি।

জানা যায়, আদনান সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের পাশে দাঁড়ান। ওই গাড়িতে থাকা নুসরাত জাহান অর্চি তাঁকে সরে দাঁড়াতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আদনান অর্চিকে গালিগালাজ করেন বলে অভিযোগ। পরে তিনি সাইকেলের প্যাডেল দিয়ে অর্চির মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হন।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আদনান ও অর্চি আগে থেকে পরস্পরের পরিচিত নন। কথা-কাটাকাটির একপর্যায়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ আদনানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অর্চির স্বামী এনামুল হক থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাসপোর্ট হারালে বা নষ্ট হলে কী করবেন? জেনে নিন সরকারের নতুন নিয়ম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১
মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
তেজগাঁও বিভাগে অভিযানে ১০২ জন গ্রেপ্তার