চ্যাম্পিয়ন্স লিগ সূচি নিয়ে নাখোশ গার্দিওলা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১১:৪৯
অ- অ+

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিরুদ্ধে জয়। চ্যাম্পিয়ন্স লিগে এফসি পোর্তোকে ৩-১ হারিয়ে দুর্দান্ত শুরু। চোট সারিয়ে মাঠে ফিরেছেন সার্জিও অ্যাগুয়েরো। কিন্তু ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা তা নিয়ে একেবারেই সন্তোষ নন। ইপিএলে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হওয়ায় আগে চ্যাম্পিয়ন্স লিগের সূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

শুক্রবার সাংবাদিক বৈঠকে পেপ বলেছেন, ‘অদ্ভুত ক্রীড়াসূচি। এ বারের লিগ অনেক বেশি কঠিন। দু’টি ম্যাচের মধ্যে সাত-আট দিনের ব্যবধান থাকলে প্রস্তুতি নেওয়ার সুযোগ অনেক বেশি থাকে। এই সমস্যা এ বার ইউরোপের সব দলগুলোরই হচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘ম্যাচের আগের দিন জানি না কারা খেলবে। তার উপরে খেলতে হবে দুপুর সাড়ে বারোটায়। ক্লান্তি কাটিয়ে ওঠার সময়ও পাওয়া যাচ্ছে না। তবুও ছেলেরা দুর্দান্ত অনুশীলন করেছে। রাতে দল নির্বাচন করব।’

ম্যানসিটি ম্যানেজারের উদ্বেগ আরও বেড়েছে ফার্নান্দিনহোকে নিয়ে। পোর্তোর বিরুদ্ধে চোট পেয়ে ছ’সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন তিনি। কেভিন দ্য ব্রুইন ও এমরিক লাপোর্তে অনুশীলনে যোগ দিলেও তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পতাকার মান রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়, পিস্তল প্রদর্শনে সতর্ক হওয়া উচিত: রাশেদ খান
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় মিলেছে
ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের