আদনানের চতুর্থ বিয়েতে সহযোগিতা করছেন তিন স্ত্রী!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০, ০৮:৪৫| আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০৯:১৭
অ- অ+
তিন স্ত্রীর সঙ্গে আদনান

বয়স মাত্র ২০। এর মধ্যেই একে একে তিনটি বিয়ে করেছেন আদনান। এবার চতুর্থ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই যুবক। এজন্য খুঁজছেন পাত্রী। তবে মজার ব্যাপার হলো, চতুর্থ বিয়েতে সহযোগিতা করছেন তার আগের তিন স্ত্রী।

আদনান পাকিস্তানের সিয়ালকোটের বাসিন্দা। ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন। তখন তিনি স্কুলে। পাত্রী শুম্বল। এরপর এক এক করে আরও দু‌বার বলে ফেলেন ‘‌কবুল হ্যায়’‌। দ্বিতীয় স্ত্রী শুবানা, তৃতীয় স্ত্রী শাহিদা।

প্রথম স্ত্রীর গর্ভে তিন সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর গর্ভে দুই সন্তান। তাদের মধ্যে এক জনকে দত্তক নেন তৃতীয় স্ত্রী শাহিদা। তিন স্ত্রীর মধ্যে দারুণ বোঝাপড়া। কোনোদিন ঝগড়াঝাটি শোনেনি প্রতিবেশীরা। শুধু মাঝে মধ্যে প্রত্যেকেই অভিযোগ করেন, শুধু তাকেই নাকি অবহেলা করেন আদনান। এখন তিন স্ত্রী স্বামীকে জোর দিচ্ছেন, চতুর্থ বিয়ের জন্য।

আদনানের শর্ত, চতুর্থ স্ত্রীর নামের আদ্যক্ষরও ‘‌শ’‌ হতে হবে। আর বিয়ের আগে দেখাও করতে চান তিনি। এই বাজারে এত বড় সংসার চালান কীভাবে?‌ আদনানের উত্তর, ছয়‌ কামরার বাড়ি রয়েছে তার। মাসে সংসার চালাতে দেড় লাখ টাকার দরকার পড়ে। সেটুকু হয়েই যায়। আসলে প্রথম বিয়ের পরেই নাকি ভাগ্য ঘুরে যায় আদনানের। তারপর উন্নতি হতেই থাকে। আশা, চতুর্থ বিয়ের পর উন্নতি শিখর পৌঁছবে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারাদেশে পশু কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি, সবচেয়ে বেশি ঢাকায়
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যে পদ পেলেন রবিউল ইসলাম নয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা