আদনানের চতুর্থ বিয়েতে সহযোগিতা করছেন তিন স্ত্রী!

বয়স মাত্র ২০। এর মধ্যেই একে একে তিনটি বিয়ে করেছেন আদনান। এবার চতুর্থ বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই যুবক। এজন্য খুঁজছেন পাত্রী। তবে মজার ব্যাপার হলো, চতুর্থ বিয়েতে সহযোগিতা করছেন তার আগের তিন স্ত্রী।
আদনান পাকিস্তানের সিয়ালকোটের বাসিন্দা। ১৬ বছর বয়সে প্রথম বিয়ে করেন। তখন তিনি স্কুলে। পাত্রী শুম্বল। এরপর এক এক করে আরও দুবার বলে ফেলেন ‘কবুল হ্যায়’। দ্বিতীয় স্ত্রী শুবানা, তৃতীয় স্ত্রী শাহিদা।
প্রথম স্ত্রীর গর্ভে তিন সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর গর্ভে দুই সন্তান। তাদের মধ্যে এক জনকে দত্তক নেন তৃতীয় স্ত্রী শাহিদা। তিন স্ত্রীর মধ্যে দারুণ বোঝাপড়া। কোনোদিন ঝগড়াঝাটি শোনেনি প্রতিবেশীরা। শুধু মাঝে মধ্যে প্রত্যেকেই অভিযোগ করেন, শুধু তাকেই নাকি অবহেলা করেন আদনান। এখন তিন স্ত্রী স্বামীকে জোর দিচ্ছেন, চতুর্থ বিয়ের জন্য।
আদনানের শর্ত, চতুর্থ স্ত্রীর নামের আদ্যক্ষরও ‘শ’ হতে হবে। আর বিয়ের আগে দেখাও করতে চান তিনি। এই বাজারে এত বড় সংসার চালান কীভাবে? আদনানের উত্তর, ছয় কামরার বাড়ি রয়েছে তার। মাসে সংসার চালাতে দেড় লাখ টাকার দরকার পড়ে। সেটুকু হয়েই যায়। আসলে প্রথম বিয়ের পরেই নাকি ভাগ্য ঘুরে যায় আদনানের। তারপর উন্নতি হতেই থাকে। আশা, চতুর্থ বিয়ের পর উন্নতি শিখর পৌঁছবে।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































