মুখের মেদ ঝরানোর কয়েকটি কার্যকরী উপায়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ০৯:৩০| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৯:৫৫
অ- অ+

পেটের মেদ কমানোর উপায় সম্পর্কে অনেকেই জানেন। কিন্তু মুখে অতিরিক্ত মেদ জমার ফলে মুখ অস্বাভাবিক ভারী বা ফোলা দেখালে কি করবেন? এই অতিরিক্ত মেদ থুতনির নিচে জমে গলা পর্যন্ত ঝুলে গিয়ে মুখের গড়নও বদলে দিতে পারে। এমনটি হলে বয়স বেশি বেশি মনে হয়। মুখের সৌন্দর্য ধরে রাখতে গালে, থুতনির নিচে জমা অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলা অত্যন্ত জরুরি।

কিন্তু পেটের মেদ বা ভুঁড়ি কমানোর মতো মুখের মেদ ঝরানো মোটেই সহজ নয়! তাহলে কী ভাবে ঝরাবেন মুখে অতিরিক্ত মেদ?

ব্যায়াম ১:

মুখ যতটা সম্ভব হাঁ করে খোলার চেষ্টা করুন যতক্ষণ না গালে, ঠোঁটে এবং থুতনিতে টান বা চাপ অনুভব করছেন। এই ভাবে অন্তত মিনিট তিনেক রেখে তার পর ১৫-২০ সেকেন্ড একটু বিশ্রাম নিন। দিনে মাত্র ৫-৬ মিনিট (৩ মিনিট করে দু’বার) এই পদ্ধতিতে ব্যায়াম করার ফলে মুখের রক্ত সঞ্চালন বেড়ে যাবে যা মুখের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।

ব্যায়াম ২:

চোখ বন্ধ করে চোখের উপর আঙুল রেখে চোখের পাতা নিচের দিকে নামানোর সঙ্গে ভ্রু ওপরে তোলার চেষ্টা করুন। এতে কপাল টান টান হবে। প্রতিদিন অন্তত পাঁচ মিনিট এই পদ্ধতিতে ব্যায়াম করুন। এতে চোখের কোলে জমে থাকা মেদ ঝরে যাবে। তাছাড়া চোখ বন্ধ অবস্থায় চোখের মণি উপর থেকে নিচে নামান। অনেকটা ঠিক চোখ বন্ধ অবস্থায় কিছু দেখার চেষ্টা করার মতো! অন্তত ১৫ মিনিট এই ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত একবার এই ব্যায়ামটি করলে উপকার পাবেন।

ব্যায়াম ৩:

মাথাটা ধীরে ধীরে যতটা সম্ভব পেছনের দিকে হেলাতে থাকুন, যতক্ষণ না ঘাড়ে আর থুতনির নিচে চাপ অনুভব করছেন। এবার চোয়াল ডান দিক থেকে বাঁ দিক এবং বাঁ দিক থেকে ডান দিকে ধীরে ধীরে ঘোরানোর চেষ্টা করুন। দিনে মিনিট পাঁচেক করে অন্তত ৫ বার এই ব্যায়াম করতে পারলে ঘাড় আর গলার পেশি টান টান হয়ে যাবে। একই সঙ্গে দ্রুত ঝরে যাবে ঘাড় আর গলার অতিরিক্ত মেদও।

ব্যায়াম ৪:

মাথা পেছন দিকে যতটা সম্ভব হেলিয়ে দু’হাত দিয়ে গালের ওপর সমান ভাবে চাপ সৃষ্টি করুন। একই সঙ্গে যতটা সম্ভব মুখ বন্ধ অবস্থাতেই হাসার চেষ্টা করুন। অন্তত ১০ মিনিট নিয়মিত এই ব্যায়াম করতে পারলে গাল থেকে অতিরিক্ত মেদ সহজেই কমে যাবে।

ব্যায়াম ৫:

মুখের মধ্যে একটি বা দু’টি আঙুল ঢুকিয়ে যতটা সম্ভব জোরে চুষুন বা ওই ভঙ্গিতে মুখের ভেতরে হাওয়া টেনে গাল দু’টোকে যতটা সম্ভব সংকুচিত করুন। এটা অনেকটা সেলফি তোলার সময় ‘পাউট’ করার মতো। প্রতিদিন অন্তত ১০ বার যদি এই পদ্ধতিতে ব্যায়াম করলে গালের ফোলাভাব দ্রুত কমে।

ঢাকা টাইমস/২৯নভেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4