ব্রিটিশ পানিসীমার কাছে রুশ যুদ্ধজাহাজের আনাগোনা বেড়েছে: লন্ডন

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:০৫
অ- অ+

ব্রিটিশ পানিসীমার কাছে গত দুই সপ্তাহে রাশিয়ার যুদ্ধজাহাজের আনাগোনা ‘ব্যাপকভাবে’ বেড়ে গেছে বলে ব্রিটিশ নৌবাহিনী দাবি করেছে।

এক বিবৃতিতে ওই বাহিনী বলেছে, গত দুই সপ্তাহে রাজকীয় নৌবাহিনী ব্রিটেনের আশপাশে নয়টি রুশ জাহাজ পর্যবেক্ষণ করেছে। এসব জাহাজের মধ্যে ছিল একটি সাবমেরিন, একটি ডেস্ট্রয়ার, একটি করভেট, একাধিক টহল জাহাজ ও এগুলোকে পৃষ্ঠপোষকতা দানকারী টাগবোট ও সরবরাহকারী জাহাজ। খবর পার্সটুডের

বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর আটটি যুদ্ধজাহাজ থেকে ইংলিশ চ্যানেল ও সেলটিক সাগরে এসব রুশ জাহাজ শনাক্ত করা হয়।এতে আরো বলা হয়, আকাশ থেকে রুশ জাহাজগুলোকে পর্যবেক্ষণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে ব্রিটিশ নৌবাহিনী।

রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, অতীতে একই ধরনের ঘটনায় রাশিয়ার নৌবহর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ব্রিটিশ পানিসীমা অতিক্রম করেছে।

ঢাকা টাইমস/০৬ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
গোয়ালন্দের সাবেক ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা