দৌলতদিয়ায় ৪৬ কেজির দুই কাতল বিক্রি হলো ৯১ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ী প্রতিনিধি
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮
অ- অ+

রাজবাড়ী জেলার দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ২৮ কে‌জি ৫০০ ও ১৮ কে‌জি ওজনের দুইটি কাতল বি‌ক্রি হয়েছে ৯১ হাজার ৫০০ টাকায়।

আজ শুক্রবার সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের রেজাউল মন্ড‌ল ও আনু খার আড়ত থেকে সম্রাট শাজাহান শেখ বিশাল আকৃ‌তির কাতল মাছ দুইটি কিনেন।

শাজাহান শেখ দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার সা‌কিল সোহান মৎস্য আড়তের মা‌লিক।

এ সময় নিলামে সাড়ে ২৮ কে‌জি ওজনের কাতল‌টি ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে ‌মোট ৬২ হাজার ৭০০ ও ১৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ সহ মোট ৯১ হাজার ৫০০ টাকায় বি‌ক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাদের সহযোগীদের নিয়ে দৌল‌দিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে পৃথক স্থানে জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন তাদের দুই জনের জালে এক‌টি করে দুইটি বিশাল আকৃ‌তির কাতল ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারে এনে ওজন করে দেখেন এক‌টির ওজন ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও অন্যটির ওজন ১৮ কে‌জি।

এদিকে বিশাল আকৃতির মাছ‌টি একনজর দেখতে ভিড় করেন উৎসুক ও স্থানীয়রা। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলত‌দিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

ক্রেতা সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলাম থেকে ২৮ কে‌জি ৫শ গ্রাম ও ১৮ কে‌জি ওজনের বড় দুইটি কাতল মাছ ৯১ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বি‌ক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন। কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা চলছে। মাছটি বিক্রি হয়ে যাবে। তাছাড়া পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা