কুতুকছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, গুলিবিদ্ধ আপন দুই বোন

রাঙামাটি প্রতিনিধি
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩০
অ- অ+

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় ধর্মসিং চাকমা নামে এক ইউপিডিএফ নেতা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার আপন দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৬টার দিকে তাকে হত্যা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ।

নিহত ধর্মসিং চাকমা ইপিডিএফ-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা। তারা নিহত ধর্মসিং চাকমার বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুকছড়ির উপরপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থানকালে একদল সন্ত্রাসী এসে ধর্মশিংহ চাকমাকে গুলি করে। ধর্মশিংহ চাকমা প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা জানান, স্থানীয়ভাবে জানা গেছে, ২০-৩০ জনের অস্ত্রধারী লোকজন ধর্মশিংহের বাড়ির দিকে আসতে দেখে তিনি পালানোর চেষ্টা করেন। দৌড়ে পালানোর সময় তাকে গুলি করা হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে তার দুই বোনও গুলিবিদ্ধ হন।

ধর্মশিংহের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা আছে এবং পুলিশকে খবর দেয়া হয়েছে।

ইউপিডিএফের মুখপাত্র অং মারমা বলেন, ধর্মশিংহ সাংগঠনিক কাজে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। ‘বিচুউপলক্ষে তিনি নিজ বাসায় ছিলেন। ভোরে জেএসএস (সন্তু লারমা)-এর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। এ সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হন।

এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ কুতুকছড়িতে অবরোধ পালন করছে এবং কিছুক্ষণ পর প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাতে গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে পরে চলে গেছেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ।

রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহ পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক
২৬ আগস্ট মধ্যরাত থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৫
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা