ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:২৬
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত প্রদীপ পালকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগিতায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় সময় তার কাছ থেকে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়।

শুক্রবার বিকালে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শুক্লা রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, প্রদীপ পাল ফরিদপুরের আলফাডাঙ্গা থানার এক নারীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে এবং আইডি হ্যাক করে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর পোস্ট দিতেন। পাশাপাশি এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি চাঁদা দাবিও করতেন।

এ ঘটনায় এক ভুক্তভোগী বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫/২৬/২৭ ধারা এবং দণ্ডবিধি ৩৮৫ ধারায় রুজু করা হয়েছে। বর্তমানে মামলাটি পিবিআই ফরিদপুর তদন্ত করছে।

র‌্যাব আরও জানায়, সর্বশেষ গত ১৪ এপ্রিল এক ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে কোরআন অবমাননাকর পোস্ট দিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন অভিযুক্ত।

তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে তাকে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা