সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

মোংলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ১৮:১৯
অ- অ+

সুন্দরবনে পৃথক দুইটি অভিযানে অপহৃত ২ জন জেলেকে জীবিত উদ্ধার এবং অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যু দমনে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় পৃথক দুটি অভিযানে বড় জাহাঙ্গীর বাহিনী ও দয়াল বাহিনীর বিরুদ্ধে এই সাফল্য অর্জিত হয়।

গত ১৫ এপ্রিল তারিখে মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে দুই জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হন। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ দাবি ও নির্যাতন চালায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিম্মিদের অবস্থান শনাক্তের পর ১৬ এপ্রিল বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা অভিযান পরিচালনা করে। অভিযানে মুর্তি খাল সংলগ্ন এলাকা থেকে একটি কাঠের নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

একই সময় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, দয়াল বাহিনীর সদস্যরা শ্যামনগর থানাধীন হোগলডরা খাল এলাকায় অবস্থান করছে।

এর ভিত্তিতে ১৭ এপ্রিল সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী অভিযান পরিচালনা করে। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম তরিকুল (৩৫)। তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় কোস্ট গার্ড।

উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। আটক ডাকাত ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৬ আগস্ট মধ্যরাত থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৫
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সহিংসতার শঙ্কায় সতর্ক পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা