মাদারীপুরে পাহারাদারকে জিম্মি করে ৬ সোনার দোকানে ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৯
অ- অ+

মাদারীপুর জেলার সদর উপজেলায় এক ভয়াবহ ডাকাতির ঘটনায় ছয়টি সোনার দোকান থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন এবং ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার হাউসদি বাজারের সোনার পট্টিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান। ওই সময় একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নেয়।

এরপর ডাকাতরা প্রথমে নিউ প্রিয়াংকা জুয়েলার্সে প্রবেশ করে লুটপাট শুরু করে। পরে পাশের আরও পাঁচটি সোনার দোকানে একে একে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় বলে জানা গেছে।

ডাকাতির ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৬ আগস্ট মধ্যরাত থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৫
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সহিংসতার শঙ্কায় সতর্ক পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা