৪ জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৬, ২২:৩৩
অ- অ+

দেশের চার জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও লালমনিরহাটে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই কৃষক ও কৃষি শ্রমিক, যারা মাঠে কাজ করার সময় বজ্রাঘাতের শিকার হন।

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকালে এসব ঘটনা ঘটে। নিহতরা সবাই মাঠে ধান কাটার কাজ করছিলেন।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার দিলিপ চন্দ্র বর্মন ও নিয়ামতপুর উপজেলার অনুকূল চন্দ্র মাহন্ত। এছাড়া অন্যজনের পরচিয় পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ও নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান দুর্ঘটনার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর: নাটোরের লালপুরে বজ্রপাতে আজিজ মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওগাঁড়া সুলতানপুর চর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আজিজ মন্ডল। বজ্রপাতে তার শরীরের বাম পাশের বড় অংশ পুড়ে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ইউসুফ আলী (৩৫) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, পরিবারের সঙ্গে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে মো. আব্দুস সামাদ খদগীর (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার রাহুলিয়া গ্রামের আব্দুস সামাদ নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা