কাশিয়ানীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৬, ১৮:০৭
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলার ভাটিয়াপাড়া খাদ্যগুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা ইজাজুল করিম, ভাটিয়াপাড়া খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক মিজানুর রহমান মৃধা, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের মাধ্যমে ধান সরবরাহের আহ্বান জানানো হয়েছে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৩৩৯ মেট্রিক টন ধান, ৯২৯ টন সিদ্ধ চাল ও ৬২ টন গম সংগ্রহ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পতাকার মান রক্ষা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়, পিস্তল প্রদর্শনে সতর্ক হওয়া উচিত: রাশেদ খান
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় মিলেছে
ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের