বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২৬, ১৭:২৬
অ- অ+

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মাছ আমদানির ওপর উল্লেখযোগ্য হারে শুল্ক বৃদ্ধি পাওয়ার পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে মাছের আমদানি কার্যত বন্ধ হয়ে পড়েছে

অতিরিক্ত শুল্কের কারণে লোকসানের আশঙ্কায় প্রথম দিন থেকেই অনেক আমদানিকারক মাছ আমদানি স্থগিত রেখেছেন বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন

আমদানিকারকদের দাবি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মাছ আমদানির ওপর মোট শুল্কহার ৪৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করেছে ফলে বাজারে মাছের দাম বৃদ্ধি পেতে পারে এবং সরকারের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে তারা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান

কাস্টমস সূত্রে জানা গেছে, আগে প্রতি কেজি মিঠা পানির মাছ আমদানিতে ৮৬ টাকা ১০ পয়সা শুল্ক দিতে হলেও তা এখন বেড়ে হয়েছে ১৩১ টাকা ৬০ পয়সা অর্থাৎ কেজিপ্রতি প্রায় ৪৬ টাকা বেশি শুল্ক দিতে হচ্ছে

সামুদ্রিক মাছ রুই মাছের ক্ষেত্রে প্রতি কেজিতে শুল্ক ৪৩ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৬ টাকা ১০ পয়সা, যা কেজিপ্রতি প্রায় ২৪ টাকা বৃদ্ধি পেয়েছে বাজেট ঘোষণার পরের দিন থেকে নতুন মূল্যে কর আদায় শুরু করেছে কাস্টমস

মাছ আমদানিকারক বাবলুর রহমান জানান, দেশে ভারতীয় মাছের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও অতিরিক্ত শুল্কের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় তারা নিরুৎসাহিত হচ্ছেন এর ফলে বাজারে মাছের সরবরাহ কমে গেলে দাম বাড়তে পারে

বেনাপোল কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে পিছিয়ে রয়েছে কাস্টমস নতুন অর্থবছরে উচ্চ শুল্ক আরোপের ফলে আমদানি কমে গেলে রাজস্ব ঘাটতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের

এদিকে, মাছ আমদানির পরিমাণ কমে যাওয়ায় বন্দরে পণ্য খালাস কার্যক্রমেও প্রভাব পড়তে শুরু করেছে একজন বন্দর শ্রমিক জানান, দুই দিন ধরে অপেক্ষা করেও মাছবাহী কোনো ট্রাক তিনি পাননি। একইভাবে ট্রাকচালকরাও মাছের ওপর শুল্ক পুনর্বিবেচনার দাবি করেন

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ট্রাকে থাকা পণ্যের ওজনের পরিবর্তে ট্রাকের চাকার সংখ্যার ওপর শুল্ককর নির্ধারণের কারণে এমনিতেই মাছ আমদানি কমেছে নতুন বাজেটে মাছের ওপর শুল্ক বৃদ্ধি পাওয়ার পর ব্যবসায়ীরা আমদানি আরও কমিয়ে দিয়েছেন এতে ব্যবসা-বাণিজ্য রাজস্ব আদায় উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে শুল্কহার পুনর্বিবেচনা না হলে আমদানি আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাব বাজার, ব্যবসা সরকারের রাজস্ব আয়ে পড়তে পারে

বেনাপোল বন্দরের মৎস্য নিয়ন্ত্রণ মান নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক আসাওয়াদুল ইসলাম জানান, বাজেট ঘোষণার আগে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হতো। বাজেটের পর মাছ আমদানি কমে গেছে চলতি অর্থবছরের ১১ মাসে আগের অর্থবছরের চেয়ে প্রায় এক হাজার মেট্রিক টন মাছ কম আমদানি হয়েছে বলেও জানান তিনি

(ঢাকাটাইমস/১৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান
বায়নার বয়ান
সুন্দরবনের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না: কোস্ট গার্ড মহাপরিচালক
ঝিনাইদহে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা