সুতাকাটা ঘুড়ির পেছনে দৌড়ে বিলের কাদায় স্কুলছাত্রের মৃত্যু, এলাকায় ভিন্ন গুঞ্জন  

নড়াইল প্রতিনিধি. ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৯:১৩
অ- অ+

সুতাকাটা ঘুড়ি খুঁজতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্র হুসাইনের। গ্রামের পাশে বিলের নরম মাটিতে মাথা উপুড় হয়ে থাকা মরদেহ উদ্ধার করেছে পরিবার। এ নিয়ে গ্রামে ভিন্ন গুঞ্জন সৃষ্টি হয়েছে।

নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রাম দক্ষিণপাড়ার বিলে এই ঘটনা ঘটে। ওই গ্রামের সাবু শেখের ছেলে হুসাইন স্থানীয় শাহবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৭ জুন) বিকেলে হুসাইনসহ সমবয়সী চারজন মিলে বাড়ির পাশে ফুটবল খেলছিল। এর মধ্যে হুসাইন স্থানীয় দোকান থেকে চকলেট ও কেক নিয়ে বিলের দিকে ঘুড়ি ওড়াতে যায়। হঠাৎ করে সুতা কেটে গেলে ঘুড়ির পেছনে ছুটতে থাকে হুসাইন।

ফুটবল খেলা শেষে হুসাইনের সমবয়সী তিনজন বিলের দিকে শাপলা তুলতে যায়। এ সময় তারা দেখতে পায়, বিলের নরম মাটিতে হুসাইন মাথা উপুড় হয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখে ভয় ও আতঙ্কে তারা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হুসাইনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

হুসাইনের মৃত্যুর খবর শুনে তার মালয়েশিয়া প্রবাসী বাবা বাড়িতে এসেছেন। আজ বিকেলে হুসাইনের দাফন হয়েছে।

এদিকে গ্রামবাসীদের অনেকের মধ্যে গুঞ্জন ছড়ায়, বিকেলবেলা ফাঁকা বিলের মধ্যে ঘুড়ি খুঁজতে যাওয়ার পর হুসাইনকে জিনে মেরে ফেলেছে। তারা এর লক্ষণ হিসেবে বিলের কাদায় হুসাইনের মাথা উপুড় হয়ে থাকার কথা বলেন।

কালিয়া থানার এসআই দিবাকর সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হুসাইনের গলায় ঘুড়ির সুতা পেঁচানো ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, হুসাইনের মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ পাননি তারা।

(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে অসহায় মানুষের পাশে ব্যবসায়ী পাবেল, ১০০ পরিবারকে সহায়তার লক্ষ্য
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ঢাকা রেঞ্জের ডিআইজি
গেন্ডারিয়ায় অস্ত্র হাতে যাওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
অটোরিকশায় ঘুরে মোটরসাইকেল চুরি, বিশেষ চাবিতে সেকেন্ডেই খুলত লক, আরও যা জানাল ডিবি