দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ঢাকা রেঞ্জের ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ১৪:০১| আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৪:০২
অ- অ+

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে মানিকগঞ্জ সফর করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

শনিবার (১৭ অক্টোবর) তিনি মানিকগঞ্জ সদর ও ঘিওর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা ও পুলিশের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শন কার্যক্রমের শুরুতে মানিকগঞ্জের পুলিশ সুপার ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নেওয়া প্রস্তুতি পর্যালোচনা করেন।

এ সময় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক নজরদারি বজায় রাখা এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ডিআইজি। পাশাপাশি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, সংসদ সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
দুর্নীতির মামলায় সাবেক এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
বিয়ের ১ মাসের মাথায় সড়কে প্রাণ গেল ফরহাদের
পূবাইলে অসহায় মানুষের পাশে ব্যবসায়ী পাবেল, ১০০ পরিবারকে সহায়তার লক্ষ্য