মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৯:৪৮| আপডেট : ২৮ জুন ২০২৬, ১৯:৫০
অ- অ+

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ করেছেন মার্কেটের পুরনো ব্যবসায়ীরা।

আজ রোববার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এর আগে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

সংবাদ সম্মেলনে ‎‎লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা জানান, ২০১৮ সালে আধুনিক ফিশ মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর মেয়র ও প্রশাসনের আশ্বাসে তাদের পুরোনো দোকান ভেঙে ফেলা হয়। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বছরের মধ্যে আগে জায়গায় কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই তাদের দোকান ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

‎‎ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বর্তমানে নতুন করে প্রতি বর্গফুট দোকানের মূল্য ৬ থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক ভাড়া প্রতি বর্গফুট ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ পাশের জেলা বরগুনায় একই ধরনের মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা।

‎‎ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলেও এখন তাদের সেই অধিকার অস্বীকার করা হচ্ছে। আট বছর ব্যবসা বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

‎‎সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে পুরনো ব্যবসায়ীরা তাদের আগের প্রাপ্য দোকান ফেরত দেওয়া এবং দোকান বরাদ্দে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে অসহায় মানুষের পাশে ব্যবসায়ী পাবেল, ১০০ পরিবারকে সহায়তার লক্ষ্য
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ঢাকা রেঞ্জের ডিআইজি
গেন্ডারিয়ায় অস্ত্র হাতে যাওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
অটোরিকশায় ঘুরে মোটরসাইকেল চুরি, বিশেষ চাবিতে সেকেন্ডেই খুলত লক, আরও যা জানাল ডিবি