সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ২০:০১
অ- অ+

বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের ট্রলার ও নৌযানকে সাগরে না যেতে জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।

আজ বুধবার কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার জামিলুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা আনুমানিক ১২ থেকে ১৮ ফুটের মধ্যে ওঠানামা করছে। পাশাপাশি সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল ও বৈরী অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে জীবনহানির আশঙ্কা রয়েছে। কোনো দুর্ঘটনা ঘটলে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করাও কঠিন হয়ে পড়বে। ফলে উদ্ধারকারী সদস্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, আবহাওয়ার এ বিরূপ পরিস্থিতি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে। তাই জেলে, ট্রলার ও নৌযানের মালিক, ঘাট কমিটির সভাপতি, বোট মালিক সমিতির সভাপতি এবং সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সতর্কবার্তাটি দ্রুত সংশ্লিষ্টদের মধ্যে ছড়িয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা