টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের এসআই গুরুতর আহত, গ্রেপ্তার ২

জিএমপির টঙ্গী পশ্চিম থানার হানিফ মামমুদ (৩৫) নামে এক এসআই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার সুখিনগর স্থানে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী ধরার জন্য উপপরিদর্শক ( এসআই) হানিফ মাহমুদ টঙ্গী পশ্চিম থানাধীন সুখিনগর এলাকায় যায়। এসময় কয়েক ছিনতাইকারী হানিফ মাহমুদের উপর হামলা করে তার পায়ে সহ শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতকে উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজাবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার রোহন মিয়া বলেন, আমাদের থানার একজন এসআই আহত হয়েছেন। এই ঘটনায় দুই জন আটক আছে।(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













