গোমতী নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ আগস্ট ২০১৯, ২২:৫৯
অ- অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন গোমতি নদীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীমের ছেলে ইয়ামিন (৬) ও ইব্রাহীমের ভাই চট্টগ্রাম থেকে বেড়াতে আসা রাজীবের ছেলে নাহিদ (৬)।

উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি এলাকার ভাড়াটিয়া জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে ইয়ামিন ও চট্টগ্রাম থেকে তাদের বাড়িতে বেড়াতে আসা ইব্রাহীমের ভাই রাজীবের ছেলে নাহিদ দুজনে বিকালে অভিভাবকদের অগোচরে গোমতী নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে উভয়ে পানিতে ডুবে মারা যায়।

মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে খাস পুকুর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২
হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান
ডিএমটিসিএল এমডির নিয়োগ বাতিল
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা