বিজিবি সদস্যদের বার্ষিক পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭
অ- অ+

বিজিবি দিবস-২০১৯ উদযাপনের দ্বিতীয় দিনে আজ বিজিবির অপারেশনাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময়ে রাজধানীর পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তন হলে বিজিবি মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়।

দরবার শেষে ২০১৯ সালে বিজিবির অপারেশনাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়। চোরাচালান দমনের ক্ষেত্রে ব্যাটালিয়ন পর্যায়ে অধিক চোরাচালান প্রবণ এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রথম স্থান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) দ্বিতীয় স্থান এবং কম চোরাচালান প্রবণ এলাকায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) প্রথম স্থান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) দ্বিতীয় স্থান অধিকার করে।

এছাড়া ২০১৯ সালে বিজিবির কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ৪৪ জনকে মহাপরিচালকের অপারেশনাল প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ) এবং ৮৯ জনকে মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ) দেওয়া হয়। এছাড়া চারজনকে সুবেদার মেজর থেকে অনারারী সহকারী পরিচালক এবং দুই জনকে অনারারী সহকারী পরিচালক থেকে অনারারি উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।

বিজিবি দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যায় পিলখানায় আাতশবাজী প্রদর্শনী ও বিজিবির নিজস্ব শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানটি ‘এটিএন বাংলা’ টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4