মাদ্রাসা শিক্ষকদের মার্চের এমপিওর চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৮:১৮
অ- অ+

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মার্চ মাসের বেতন ভাতাদির সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। মাদ্রাসার এমপিও আদেশের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-১৬৫ শিক্ষক-কর্মচারীগন আগামী ৯ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে তুলতে পারবেন।

(ঢাকাটাইমস/২৬মার্চ/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২, আহত ৩০
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ১২০০