লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ২১:০৯
অ- অ+

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বজ্রপাতে তমিজন নেছা (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পঙ্গু প্রতিবন্ধী সামছুল হকের স্ত্রী।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুধবার দিনভর মেঘাচ্ছন্ন ছিল আকাশ। বিকালে তমিজন নেছা বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
 ফিলিস্তিনির পশ্চিম তীরে ইসরায়েলিদের হামলা, বাড়িঘর ও গাড়িতে আগুন
সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?
বিমান বহর বাড়াতে বোয়িংয়ের পর এয়ারবাসও কিনছে বাংলাদেশ সরকার
আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম