রামেক হাসপাতালের প্যাথলজি ল্যাব লকডাউন

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৩ জুন ২০২০, ২৩:১৫
অ- অ+

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্যাথলজি ল্যাব লকডাউন করা হয়েছে। ফলে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ল্যাবটিতে বুধবার (২৪ জুন) থেকে কোন পরীক্ষা-নীরিক্ষা করা হবে না।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ল্যাবের এক সহকারীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন সোমবারও আরেক সহকারীর করোনা শনাক্ত হয়। তাই রাতে ল্যাবটি লকডাউন ঘোষণা করা হয়েছে। পরীক্ষা-নীরিক্ষা বন্ধ থাকবে।

ল্যাবটি লকডাউন করায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন কোন রোগীর পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন হলে ছুটতে হবে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে। এতে খরচ বাড়বে। তাছাড়া করোনা পরিস্থিতিতে রাজশাহীর অনেক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এখন তাদের সেবা সীমিত করেছে। এতে রোগীদের দুর্ভোগ হবে।

তবে রামেক হাসপাতালের বহিবির্ভাগের করোনা শনাক্তের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব চালু থাকবে বলে জানিয়েছেন উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, করোনা ল্যাব আগের মতোই চালু থাকবে। প্রতিদিন নমুনা পরীক্ষা করা হবে। তবে প্যাথলজি ল্যাবটি বন্ধ রাখতে হচ্ছে।

এর আগে সোমবার রামেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করা দুই চিকিৎসক ও চার নার্সের করোনা সংক্রমণ ধরা পড়ে। তাই রাতে এই ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮, সবচেয়ে বেশি ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রামে
ভারতে আত্মগোপনে ছিলেন ৪৫ বছর পলাতক মেজর মোজাফফর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা