হাতিয়ায় করোনা আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ১৬:১৯
অ- অ+

নোয়াখালীর হাতিয়ায় করোনা রোগীদের জন্য বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী এওয়ার্ডের উদ্বোধন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজিম উদ্দিন।

জানা গেছে, পনেরো শয্যার বিশেষায়িত এ আইসোলেশন ওয়ার্ডটিতে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে। আছে দশ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন দশটি অক্সিজেন সিলিন্ডার ও দুইটি অক্সিমিটার মেশিন।

(ঢাকাটাইমস/১৯জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মমুখী শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সংসদীয় সভায় ৭ মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন
জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত বাজেটের দাবি বিশেষজ্ঞদের
সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
বনাঞ্চল ধ্বংসের উদ্যোক্তা পরিবেশমন্ত্রী : আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা