শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে প্রতিদিন ১২ ঘণ্টা ফেরি বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১১:০৬| আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৪:০৮

ফাইল ছবি
নদীতে তীব্রস্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে প্রতিদিন ১২ ঘন্টা করে ফেরি চলাচল বন্ধ থাকবে।
সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত প্রতিদিন এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
শনিবার ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সময় এই নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ঢাকাটাইমস/২৯আগস্ট/টিএ/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































