ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৯:৪৮

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। এর উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












