চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৮:৫০
অ- অ+

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও বোঝাপড়ার মধ্য দিয়ে গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও বিকশিত হয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত বাড়ছে, যা দুই দেশের জনগণকে আরও কাছাকাছি এনেছে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ সম্বলিত বাংলাদেশ-চীন কমিউনিটি গড়ে তোলার যৌথ অঙ্গীকার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অভিন্ন লক্ষ্য দুই দেশের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে এবং পারস্পরিক কল্যাণে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চীনের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুশীলদের ঘুম ভাঙল, প্রশ্ন উঠল অতীতের নীরবতা নিয়ে
অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র 'সাইবার পুলিশ ইউনিট'
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহে পুলিশের ব্রিফিং
গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী