পদত্যাগ করছেন এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৩:৫১| আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৩:৫৬
অ- অ+

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনার পর তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গতকাল বুধবার একই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের পর দলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামগতি-কমলনগরের সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল
এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
পূবাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের ঘটনায় চার মামলা, আসামি প্রায় ২ হাজার