ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশায় ঝিনাইদহে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আয়োজনে ব্যাংকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মো. নূরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহ-সভাপতি এম এ গফুর, জেলা বিএনপির সহ-সভাপতি, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সদস্য ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা সমবায় অফিসার মো. তানভীর আহমেদ, এবং ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার শামীমা নাসরিন, এ্যাসিস্ট্যান্ট অফিসার মো. জাহিদুর রহমান, সদস্য সৈয়দ শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুর রহমান ও জাফর ইকবালসহ অন্যান্যরা।
এ সময় সমবায় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/১অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











