উলিপুর মহিলা ডিগ্রী কলেজের ‘উন্নয়ন ভাবনা শীর্ষক’ আলোচনাসভা

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ১৬:২৩| আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৬:২৬
অ- অ+

কুড়িগ্রামের উলিপুর মহিলা ডিগ্রী কলেজের ‘উন্নয়ন ভাবনা শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ সভা হয়।

কলেজটির অধ্যক্ষ দেবব্রত রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এমএ মতিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নুর-এ-জান্নাত রুমি, পরিচালনা পর্ষদের সদস্য জহুরুল হক, সহকারি অধ্যপক-শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

সহকারী অধ্যাপক আবুল হোসেনের সঞ্চালনায় সভায় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও সকল শিক্ষক কর্মচারীও উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলাবাগানে হোস্টেলের দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব
ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব
সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা