রাঙামাটিতে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০, ২২:৩৫
অ- অ+

রাঙামাটি শহরে এক নারী ‘ধর্ষণের’ শিকার হয়েছেন। ওই নারীর বাড়ি জেলার বরকল উপজেলায়। অভিযুক্ত মো. আলমগীর একই উপজেলার ভুষণছড়া ইউনিয়নের সাবেক সদস্য। তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে শহরের উত্তর কালিন্দীপুর এলাকায় হোটেল ডিগনিটিতে এ ঘটনা ঘটে।

আটক আলমগীর বরকল উপজেলা আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।

ওই নারী জানান, আলমগীর মেম্বার বিয়ের লোভ দেখিয়ে ছয় বছর ধরে ধর্ষণ করে আসছিল। এর কারণে তার আগের সংসারের স্বামী তাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু আলমগীরকে বিয়ের কথা বললে বারবার এড়িয়ে যান বলে জানান ওই ‘ধর্ষণের শিকার’ নারী।

তিনি বলেন, আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়। আজ (শুক্রবার) আবার আমাকে ফোন করে হোটেলে দেখা করতে বলে এবং ব্যবসা করার জন্য এক লাখ টাকা দাবি করে। অন্যথায় আমার সাথে তোলা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে বলে আমাকে হুমকিও দেয় আলমগীর মেম্বার।

ওই নারী জানান, তার অজান্তে আলমগীর মেম্বার বিভিন্ন সময় ভিডিও ছবি তুলেছিল। তার হুমকিতে লোকলজ্জার ভয়ে আমি তার সাথে হোটেলে দেখা করতে আসি। দেখা করতে এলে সে আবারও ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি আমি ফোনে আমার পরিচিত কয়েকজনকে জানালে তারা পুলিশসহ এসে হাতেনাতে আলমগীর মেম্বারকে আটক করে।

কোতয়ালি থানার ওসি কবির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিম কোতয়ালি থানায় মামলা দিয়েছে। মামলা গ্রহণ করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের অনশন 
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৪
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনারসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত