শিরোনাম :

পদবিই করোনা, অন্যকে বিশ্বাস করাতে সঙ্গে রাখেন পাসপোর্ট!

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১১:২২
অ- অ+

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এমন সময়ে যদি কারো নামের পদবিই হয় 'করোনা'। তাহলে তার অবস্থা কেমন হতে পারে এটি সহজেই অনুমেয়। ঠিক এমনই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্রিটেনের এক ব্যক্তি। নিজের পরিচয় সম্পর্কে অন্যদের বিশ্বাস করাতে সঙ্গে পাসপোর্ট নিয়ে ঘোরেন তিনি।

জানা গিয়েছে, ৩৮ বছর বয়সি ওই ব্যক্তির নাম জিমি করোনা। ‌পেশায় নির্মাণকর্মী। তাদের পারিবারিক পদবিই করোনা। জিমির পূর্বপুরুষ ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যও ছিলেন। তার দাদু যোগ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। বহুদিন বন্দি ছিলেন নাৎসি ক্যাম্পেও। এই পরিবারের সদস্যকেই পদবির জন্যই কার্যত বিপাকে পড়তে হয়েছে।

করোনা মহামারির পর থেকে কাউকে নিজের নাম বললেই অস্বস্তিতে পড়তে হচ্ছিল জিমিকে। 'সত্যিই কি তোমার পদবি করোনা?' কেউ সোজাসুজি প্রশ্ন করে, তো কেউ আবার এই নিয়ে মজা করতে থাকেন। এর মধ্যে আবার ছেলের চিকিৎসা করাতে গিয়েও বিপাকে পড়েন। তাও এই পদবির কারণেই। শেষপর্যন্ত দেখাতে হয় ছেলের জন্ম সনদও। বর্তমানে নিরুপায় হয়ে নিজের পাসপোর্ট এবং ব্যাংকের আইডি সঙ্গে রাখতে শুরু করেছেন জিমি। এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানান।

জিমির কথায়, ‘‌করোনা মহামারির পর থেকে কেউই আমাকে যেন বিশ্বাস করত না। যেখানেই যেতাম সবাই আমাকে নিয়ে মজা করত। বিশ্বাস করতে চাইত না করোনা আমার পদবি। তবে বহুদিন ধরে যারা আমায় চিনত, তারা এই নিয়ে কেউ মজা করেননি। তাই আমি এখন পাসপোর্ট এবং ব্যাংকের আইডি সঙ্গে রাখি। কেউ বিশ্বাস না করলে তাকে দেখিয়ে দিই সেটা। সবসময় এভাবে নিজের নাম শুনতে কারোরই ভাল লাগে না।’‌

ঢাকা টাইমস/২৪অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান, খুলছে ২ লাখ কর্মসংস্থানের নতুন দুয়ার
নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা ‘প্রায় অসম্ভব’, নির্বাচনে ধাক্কা ডানপন্থি জোটের
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস