নড়াইলে নারীসহ দুই মাদক কারবারির যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ১৫:৫৫
অ- অ+

নড়াইলে মাদক মামলায় নারীসহ দুই কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদেশ দিয়েছেন আদালত। তবে এ দুই মাদক কারবারি পলাতক রয়েছেন।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নড়াইল সদরের চিলগাছা রঘুনাথপুর গ্রামের মুক্তা বেগম ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট সিলটা গ্রামের বারিক মোল্যা। তাদের গ্রেপ্তারের পর এই সাজা কার্যকর হবে বলে আদেশ দেন বিজ্ঞ বিচারক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৭ আগস্ট নড়াইলের রঘুনাথপুর গ্রামের মুক্তা বেগমের বসতবাড়ি থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।

এদিকে ২০১২ সালের ১৯ জানুয়ারি নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের আব্দুল হাই শেখের ভাড়াটিয়া বারিক মোল্যার বাসা থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুবির ১৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক 
সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল আমিন
রাজশাহী প্রেসক্লাব ও সদস্যদের জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি